• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানে বিএনপির বহিস্কৃত নেতাদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2015   Sunday

বান্দরবান পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে দলের নেতাদের বহিস্কারের প্রতিবাদে রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

 

বান্দরবান পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরীকে চব্বিশ ঘন্টার মধ্যে কারন দর্শানো নোটিশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুনকে দল থেকে বহিস্কারের প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উন্মোক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড.কাজি মাহতুল হোসেন যত্ন,জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিয়ুর রহমান মিঠুন সহ আরো অনেকে।

 

সমাবেশে জেলা ছাত্রদলের,ও যুবদলের একাংশসহ জেলা বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ছাত্রদলের মোঃ মুসলিম উদ্দিন। এর আগে একটি ঝাড়ু মিছিল শহর প্রদক্ষিন করে উন্মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে বক্তারা বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেও বান্দরবানে ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


বক্তারা কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং এবং ধানের শীষের মেয়র প্রার্থী জাবেদ রেজার তীব্র সমালোচনা করে ধানের শীষের প্রতীকে ভোট না দিয়ে তাকে প্রতিহত করার জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতীক আহবান জানান। এবং প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে জাবেদ রেজা বিরোধী টিম গঠন করে ৩০ ডিসেম্বর ভোট প্রদান না করার ব্যবস্থা করা হবে বলে হুমকি দেন।

 

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতারা অর্থের বিনিময়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানে বান্দরবান থেকে বিএনপিকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ