• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাইখালী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2015   Monday

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোবার রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াচিং মং মারমা। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফজলুল কাদের মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক।

 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাইখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মংক্য মারমা, সাধারণ সম্পাদক মো: ইউসুফ তালুকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাছের, ইউনিয়ন যুবলীগ সভাপতি বিপ্লব সেন লাতু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাছের, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি বিএন তঞ্চঙ্গ্যা।

 

বক্তব্য রাখেন, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, কোদালা ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল জব্বার, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু মনছুর, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল তঞ্চঙ্গ্যা, রাঙামাটি মহিলা সাংসদের প্রতিনিধি ইব্রাহিম খলিল, আ’লীগ নেতা আক্তার হোসেন মিলন, আ’লীগ নেতা শৈবাল সরকার সাগর, কোদালা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো: এরশাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাব উদ্দিন বাবু, মাঈনুল ইসলাম সুমন, হারুন অর রশিদ প্রমুখ।

 

প্রথম অধিবেশন শেষে দু’জন সভাপতি প্রার্থী ও দু’জন সাধারণ সম্পাদক প্রাথীর্র কারো সাথে সমঝোতা না হওয়ায় কমিটি ঘোষনা ছাড়ায় সম্মেলন শেষ হয়। পরবর্তীতে কমিটির নাম ঘোষনা করা হবে বলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াচিং মং মারমা জেএসএসের অসহযোগ আন্দোলন সম্পর্কে উল্লেখ করে বলেন, বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়ার মানে সরকারের দুর্ভলতা নয়। তারা আন্দোলনের নামে যা ইচ্ছা তাই করবে এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জেএসএসের আন্দোলন প্রতিহত করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ