• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

৩ জানুয়ারী রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ডেকেকে জেএসএস

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2015   Thursday

আগামী ৩ জানুয়ারী রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)। রাঙামাটি পৌরসভা নির্বাচনে কারচুপি,অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন ডাক দেয়া হয়।


বৃহস্পতিবার জেএসএস-এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, রাঙামাটি পৌরসভা নির্বাচনের কমপক্ষে ১১টি কেন্দ্রে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের হামলা ও সহিংসতা, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মহোৎসবে পরিণত করেছে। এসব কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের অনুপস্থিতিতে ভোট গণনার অভিনয় করে ইচ্ছামাফিক ফলাফল ঘোষণা করা হয়।

 

রাঙামাটি পৌরসভার ভোটার নন এমন ব্যক্তিদেরকে নির্বাচনের পূর্বে রাঙ্গামাটি পৌর এলাকা ত্যাগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও ক্ষমতাসীন আওয়ামীলীগ তাদের নীল-নকশা অনুসারে জেলার বিভিন্ন উপজেলা থেকে লোক এনে শহরের বিভিন্ন হোটেল ও বিশ্রামাগারে জড়ো করে রাখে। প্রশাসনের নাকের ডগায় শহরে সেসব লোকদের জড়ো করা হলেও প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি।


বিবৃতিতে রাঙামাটি পৌরসভার এই প্রহসনমূলক নির্বাচন প্রত্যাখ্যান করছে উল্লেখ করে আরও বলা হয়, স্বতন্ত্র মেয়র প্রার্থী ডা: গঙ্গা মানিক চাকমাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করা হয়।

 

 নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের ভোট জালিয়াতির বিষয়ে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনকে দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও যথাযথ প্রতিকার পাওয়া যায়নি।


বিবৃতিতে রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় ৩ জানুয়ারি সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ