• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে বর্তমান সরকার আন্তরিক-বান্দরবান জেলা প্রশাসক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2016   Tuesday

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে বর্তমান সরকার তাদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের কারনে দেশ স্বাধীনতা লাভ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।

 

মঙ্গলবার  জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায়  জেলা প্রশাসক এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক আরও বলেন দেশের এ শ্রেষ্ঠ সন্তানদের অর্থনৈতিক উন্নয়নের জন্য জেলায় জেলায় বহুতল বানিজ্যিক প্রতিষ্ঠান তৈরী করার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বহুতল বানিজ্যিক ভবন নির্মানের কাজ বান্দরবানে ও অতিসহসাই শুরু করা হবে। তিনি এ ব্যপারে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর।

 

বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল ওয়াহাব,বীর মুক্তিযোদ্ধা পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা  কেপ্টেন (অবঃ) আবদুল মোনায়েম চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, সত্যেন্দ্র মজুমদার, আবদুল জলিল, আলী আকবর ভুঞা,বাবুল দাশ গুপ্ত,রামধন নাথ, মনির আহমেদ,আবুল হোসেন মাষ্টার, কবির আহমেদ,আবুল বশর পাটোয়ারী প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ