• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদয় লামা বন বিভাগের

Published: 05 Mar 2016   Saturday

বান্দরবানের লামা বন বিভাগ চলতি অর্থ বছরের  প্রথম আট মাসে ১ কোটি ৭০ লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে। ২০১৫-১৬ অর্থ বছরের জুন পর্যন্ত  সরকারী ভাবে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ ছিল ১ কোটি ১৩ লক্ষ ৬০ হাজার টাকা।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থ বছরের ফেব্রুয়ারী পর্যন্ত বাঁশ মহাল বিক্রয়, জব্দকৃত কাঠ ও বাঁশ নিলামে বিক্রয়, অবৈধ কাঠ বহনকারী গাড়ীর জরিমানা, ভ্যাট ও আয়কর বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার চেয়ে বেশী আদায় হয়েছে।

 

জব্দকৃত কাঠ বাঁশসহ বনজ দ্রব্য নিলামে বিক্রয় করে ৭৭ লক্ষ ৬৫ হাজার টাকা, সামাজিক বনায়নের কাঠ ও মাতামুহুরী বাঁশ মহাল নিলামে বিক্রয় করে ৭৭ লক্ষ টাকা, আয়কর বাবদ ৮ লক্ষ ৬ হাজার টাকা ও ভ্যাট বাবদ ১৪ লাখ ৩৭ হাজার টাকা আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

জানা যায়, পার্বত্য বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের সকল শ্রেণী ও অশ্রেণীভূক্ত বন  লামা বনবিভাগের অধিনে অর্ন্তভূক্ত। কিন্তু গত ১৫ থেকে ২০ বছর ধরে স্থিত ৯০শতাংশ এ প্রাকৃতিক বন উজাড় হতে থাকে। এখনো অবৈধভাবে বন উজাড় চলছে বলে অভিযোগ রয়েছে। বছর বছর ধরে প্রতিদিন অবৈধ পন্থায় হাজার হাজার ঘনফুট গাছ ও হাজার হাজার বাঁশ নদী, খাল, ঝিরি ও কাঁচা-পাকা সড়ক পথে পাচার হয়ে আসছে। অবৈধ গাছ ও বাঁশ জব্দ করার ক্ষেত্রে লামা বন বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করলে বর্তমান রাজস্ব আদায়ের লক্ষ মাত্রার চেয়ে শত ভাগের অধিক রাজস্ব আদায় হতো বলে এলাকার সচেতন মহল মনে করেন। 

 

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি অবৈধভাবে গাছ ও বাঁশ পাচার বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেশী করে রাজস্ব আদায় করার লক্ষ্যে আগামী জুন মাস পর্যন্ত সময়ে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় করার সম্ভাবনা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ