• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী ২২মে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগিরক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2016   Friday

আগামী ২২ মে  তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগিরক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষনা  এবং ২০০১ সালের ভূমি আইন পুণ:বিবেচনার প্রতিাবাদে  এ হরতাল আহ্বান করা হয়েছে।

 

 পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর  রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া। বক্তব্য রাখেন-সম-অধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির,-পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, পার্বত্য বাঙ্গালী গণ মঞ্চের চেয়ারম্যান শওকত আকবর,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা শাহজালাল,মানববন্ধনে সঞ্চালনা করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের  ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাত হোসেন সাকিব,আরো উপস্থিত ছিলেন-পিএনপি কেন্দ্রীয় নেতা মো: খলিলুর রহমান,সাদ্দাম হোসেন,ফিরোজ আলম প্রমুখ ।

 

বক্তারা বলেন, রাজধানীতে পার্বত্যবাসীর অনেক প্রতীক্ষিত কমপ্লেক্সটি নির্মানের আগেই পরিকল্পিতভাবে উপজাতিকরণ করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণকিশর বিক্রম ত্রিপুরা ও উপজাতি  কর্মকর্তাগণ বৈষম্যমূলক আচরণ ও সড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাই এদের মন্ত্রনালয় থেকে অপসারন করতে হবে।

 

বক্তারা আরো বলেন-পার্বত্য চট্টগ্রামে, ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের  মধ্যেকার সম্প্রপ্রীতি রক্ষার জন্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্য রক্ষায় সেনাবাহিনীর কোন বিকল্প নেই। সেনা বাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায়  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম চাদাঁবাজি ,খুন,ধর্ষন,রাহাজানি এবং টোকেন বানিজ্য যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে  বন্ধ হবে না ততদিন সেনাবাহিনী রাষ্ট্রের প্রয়োজনে পাহাড়ে থাকতে হবে। পাহাড়ে সেনা বাহিনীর অনুউপস্থিতিতে পার্বত্য এলাকায় বিভিন্ন দেশের বিচ্ছিন্নতা বাদীদের স্বর্গ্বরাজ্যে ও নিরাপদ আস্তানায় পরিনত হবে। তাই সেনা ক্যাম্প প্রতাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে ।

 

সমাবেশে বক্তারা সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষনা এবং ২০০১সালের ভূমি আইন পুণ:বিবেচনার প্রতিাবাদে আগামী ২২মে  তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা  হরতালের ঘোষনা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ