• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী ১৩ থেকে ১৪ মে তিন পার্বত্য জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচীর ঘোষনা
সেনা ক্যাম্প প্রত্যাহারে ঘোষনায় প্রতিবাদ-নিন্দা জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও বিসিপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2016   Tuesday

পার্বত্য চট্রগ্রাম থেকে সকল সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনার প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালী ছাত্র পরিষদ(বিসিপি)।

 

মঙ্গলবার পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া,মহাসচিব এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং বিসিপি`র কেন্দ্রীয় সভাপতি মো:সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো: সারোয়ার জাহান খান এক যৌথ বিবৃতিতে এ  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক-এর উদ্বোধনের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে  প্রেস বার্তায় বলা হয়,রাজধানীতে পার্বত্যবাসীর প্রতীক্ষিত এ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সেটি পরিকল্পিত ভাবে পাহাড়ীকরন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পাহাড়ী সম্প্রদায়ের  সরকারী কর্মকর্তা কর্মচারীগণ বৈষম্যমূলক আচরণ ও দেশদ্রোহী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। অন্যদিকে  স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষা করে পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই সেনাক্যাম্প প্রত্যাহার করে নিলে পাহাড়ে শান্তি শৃঙ্খলার অবনতি ছাড়া উন্নতি কখনোই হবে না। সেনা ক্যাম্প প্রত্যাহার করে নিলে, পাহাড়ের সকল মানুষ  অস্রধারীদের হাতে জিম্মি হয়ে পড়বে ।পাহাড়ে কোন রকম পর্যটক যেতে সাহস পাবেন না ।পাহাড়ে বিভিন্ন অস্রধারী সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিনত হবে।

 

প্রেস বার্তায়, ধানমন্ত্রীর উক্ত ঘোষনা প্রত্যাহার করার দাবিসহ পার্বত্য এলাকায় প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পূন:স্থাপন এবং পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও উপজাতি সরকারী কর্মকর্তা কর্মচারীদের বৈষম্যমূলক আচরণ,ও দেশদ্রোহী কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক হীন মানসিকতার জন্য তাদেরকে অপসারনের দাবি জানানো হয়।  অন্যথায় দেশের মানুষকে সাথে নিয়ে সমগ্র পার্বত্যাঞ্চলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে প্রেস বার্তাতে।

 

প্রধানমন্ত্রীর উক্ত ঘোষনা প্রত্যাহারের দাবিসহ পার্বত্য এলাকায় প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পূন:স্থাপন  দাবীতে আগামী ১৩ থেকে ১৪ মে তিন পার্বত্য জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচী, ১৫ মে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ এবং সেখান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষনার প্রতিবাদে হরতালসহ পরর্বর্তি কর্মসূচী ঘোষনা করা হবে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ