• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক সুশাসন শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2016   Tuesday

সোমবার রাজধানীতে  দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে ।

 

ঢাকার ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স রিসার্চ নেটওয়ার্ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের যৌথ উদ্যোগে এ সম্মেলনে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ডা: শামীম ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দ চাকমা প্রমুখ । অধিবেশনটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ । 


সমাপনী অনুষ্ঠানের আগে এক অধিবেশনে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও স্থানীয় সরকার আলোকে উন্নয়ন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহেদ হাসান।

 

 উক্ত প্রবন্ধে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর  কাযক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা বিষয়ক আলোচনা করা হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তির অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক সাথে বসে কাজ করা এবং সরকারকে অনতিবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে একটি রোড ম্যাপের ঘোষণা করা উচিত বলে প্রবন্ধের সুপারিশে করা হয় ।

 

রোববার শুরু হওয়া এ সম্মেলনে দেশের এবং বিভিন্ন দেশের প্রায় শতাধিক শিক্ষক-গবেষক, উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ