• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বুদ্ধ পূর্নিমা উপলক্ষে রাঙামাটিতে ধর্মীয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2016   Friday

বুদ্ধ পূর্নিমা(বৈশাখী পূর্নিমা) উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে শুক্রবার রাঙামাটি শহরে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করে বৌদ্ধ সম্প্রদায়।

 

পার্বত্য ভিক্ষু সংঘ ও সদ্ধর্ম দায়ক-দায়িকার উদ্যোগে সকালে বৃষ্টি উপেক্ষা করে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ির আনন্দ বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ ধর্মীয় শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।

 

শোভা শেষে আনন্দ বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনায় সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাস্থবির।

 

ধর্ম দেশনা পার্বত্য ভিক্ষু সংঘের সাধারন সম্পাদক শীলপাল মহাস্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি সদর উপজেলার সাধারন সম্পাদক শুভদর্শী মহাস্থবির। এ সময় উপস্থিত ছিলেন চাকমা রাণী ইয়েন ইয়েনসগ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ