• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানের থানচির দুই ইউনিয়নে তীব্র খাদ্য সংকট: অনাহারে অনেকেই অসুস্থ্য

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2016   Friday

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে খাদ্যভাবে অনাহারে থাকায় অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন। 

 

একাধিক সূত্রে জানা যায়,বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে দুই ইউনিয়নে প্রায় এক হাজার ৫শ পরিবারের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। উপজেলার রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের ৯৫ শতাংশ পরিবার জুম চাষের ওপর নির্ভরশীল। গত বছর জুমে (পাহাড়ে বিশেষ কায়দায় চাষ) আগুন (পাহাড়ে জঙ্গল কেটে, আগাছা পরিষ্কার করতে) দেওয়ার সময় বৃষ্টি হয়। যার কারণে জঙ্গল বা আগাছা আগুনে পুড়ে গিয়ে ছাই হয়নি। ওই অবস্থায় জুমে ধান রোপণ করেন জুম চাষিরা। অতি বৃষ্টিতে আগাছা বড় হওয়ায় ধান উৎপাদন ভালো হয়নি। যা হয়েছে তাও পোকার আক্রমণে নষ্ট হয়েছে। যার কারণে জুমিয়ারা ঘরের গোলায় ধান জমা রাখতে পারেননি। এতে গত দুই মাস আগে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। অনাহারে বর্তমানে অনেকে অসুস্থ্য হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রগুলোর দাবী।


এদিকে,খাদ্য সংকট নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দুই ইউনিয়নে ১৬ টন চাল পাঠানো হয়েছে। তবে বিতরণ করা চাল চাহিদার তুলনায় অতি সামান্য বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

বড় মাদকের ভেতর পাড়ার মাসংচিং মার্মা  জানান,গত বছর অতি বৃষ্টি ও পোকার আক্রমণে জুমে ফলন ভালো ফলন পাওয়া যায়নি। তাই যেটুকু চাল ছিল তা শেষ হয়ে গেছে। এ দুই ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার খাবার সংকটে মানবেতর জীবনযাপন করছে। পাহাড়ি আলু (পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এক ধরনের আলু) খেয়ে বেঁচে আছে এই পাহাড়ি পরিবারগুলো।


রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুশৈথুয়াই মার্মা জানান, তার ইউনিয়নে এক হাজার ৩২০টি পরিবার রয়েছে। এর মধ্যে ৯শ পরিবারের খাদ্য সংকট চলছে। ঘরে নতুন ধান উঠলে খাদ্য সংকট কিছুটা কমবে।


তিন্দু ইউপি চেয়ারম্যান মং প্রু অং মার্মা জানান, তার ইউনিয়নে প্রায় ৬শ পরিবার খাদ্যের অভাবে দিনযাপন করছে। ঠিক সময়ে সহযোগিতা পৌঁছানো না গেলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে।


জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানিয়েছেন, দুই ইউনিয়নে প্রায় এক হাজার পরিবারের তালিকা করা হয়েছে। ইতোমধ্যে সেখানে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ