• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

দীর্ঘ ৩০ বছর পর লামাবাসীর স্বপ্ন পূরণ
লামা মাতামুহুরী ডিগ্রী কলেজকে জাতীয়করণে আনন্দ র‌্যালী

Published: 13 Jul 2016   Wednesday

দীর্ঘ ৩০ বছর প্রতীক্ষার পর লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় লামা উপজেলায় খুশীতে আনন্দের বন্যা বইছে। সারাদেশে ১৯৯টি কলেজ জাতীয়করণের তালিকায় লামা মাতামুহুরী ডিগ্রী কলেজসহ বান্দরবান জেলার ৩টি কলেজ অন্তর্ভূক্ত রয়েছে। এই উপলক্ষ্যে লামা সরকারী মাতামুহুরী ডিগ্রী কলেজের উদ্যোগে বুধবার বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়।

 

মাতামুহুরী ডিগ্রী কলেজ জাতীয়করণরে উপলক্ষে লামা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। লামা সরকারী মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, লামা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ, আওয়ামী নেতা মোঃ রফিক, তাজুল ইসলামসহ প্রমূখ।


এর আগে একটি আনন্দ র‌্যালী লামা সরকারী মাতামুহুরী ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে হাজার হাজার সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার শ্রেনীর মানুষ স্বর্তস্ফুর্তভাবে উপস্থিত সমবেত হন।

 

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, মাতামুহুরী ডিগ্রী কলেজকে সরকারীকরণ করায় লামা ও আলীকদম বাসির দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বান্দরবান জেলাও এগিয়ে যাচ্ছে। বান্দরবানের ৩টি বেসরকারী কলেজকে জাতীয়করণ করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও পাচঁ বারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং এর অনেক পরিশ্রম করেছেন। লামার মানুষকে ভালবেসে বলে বীর বাহাদুরএমপি লামা মাতামুহুরী ডিগ্রী কলেজকে জাতীয় করণ করতে দিনে রাতে কায়িক পরিশ্রম করেছেন। পার্বত্য লামার দরিদ্র ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে নতুন মাইলফলক রচনা করেছে আওয়ামীলীগ সরকার।


তিনি আরো বলেন, লামা উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারী করায় লামার সর্বস্তরের মানুষ, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রতিও কৃতজ্ঞ। এ অবদানের কথা লামার মানুষ আজীবন স্মরণ করে যাবে। তিনি কলেজের প্রতিষ্ঠাতা দানবীরআলহাজ্ব মোঃ আলী মিয়া ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশরাফুল ইসলামসহ কলেজ প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের সকলকে শ্রদ্ধাস্বরে গভীরভাবে স্মরণ করেন।


উল্লেখ্য, ১৫ নভেম্বর ১৯৮৬ সালে লামা মাতামুহুরী কলেজটি স্থাপিত হয়। গেল ৩০ জুন ১৯৯টি বেসরকারি কলেজকে জাতীয়করণের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া একটি তালিকায় রয়েছে ১৫৪টি এবং আরেকটি তালিকায় রয়েছে ৪৫টি কলেজের নাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ