• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে ইউপি চেয়ারম্যান-সচিবের দন্দ্বের জেরে সচিবের কক্ষে তালা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2016   Thursday

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের মধ্যে দন্দ্বের জের ধরে সচিবের কক্ষে তালা  ঝুলিয়ে দিয়েছেন চেয়ারম্যান। গেল বুধবার সকালে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, অফিসের বিভিন্ন বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো- এর সাথে সচিব মিলন চক্রর্বতীর প্রায় এক বছর ধরে দন্দ্ব চলে আসছিল। এ দন্দ্বের জের ধরে সকালে হঠাৎ করে চেয়ারম্যান রাংলাই ম্রো সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।  আকস্মিক  সচিবের অফিস বন্ধ হয়ে যাওয়ার ফলে দূর-দূরান্ত থেকে সেবার জন্য আসা জনসাধারণ দারুন ভোগান্তিতে শিকার হন। অফিসের এক কর্মচারী জানান,  গেল বুধবার রাত থেকে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো তাকে ডেকে সচিবের কক্ষে তালা মেরে বন্ধ করে দিতে নির্দেশ দিলে তিনি তালা ঝুলিয়ে দেন।

 

ইউপি সচিব মিলন চক্রবর্তী জানায় ,সকালে অন্যান্য দিনের মত কার্যালয়ে এসে লোক মুখে জানতে পেরেছেন তাকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপি কার্যালয়ে বদলি করা হয়েছে। কিন্তু বদলির ব্যাপারে তিনি অবগত নয় এবং এ সংক্রান্ত কোন অফিস আদেশ পাননি। কিন্তু বদলির কোন আদেশ না পাওয়ার আগেই ছাড়পত্র দিয়ে কার্যালয় বন্ধ করে তাকে অফিসে প্রবেশে বাধাঁ সৃষ্টি করেছেন চেয়ারম্যান ।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো জানান, প্রশাসনের নির্দেশেই তিনি সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ