• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লামায় সংবাদ সন্মেলনের আয়োজন

Published: 19 Jul 2016   Tuesday

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার লামায় সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। 

 

“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত সংবাদ সন্মেলনে মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার কামাল, প্রিয়দর্শি বড়–য়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল করিম আরমান, মোঃ তৈয়ব আলী, মো. আবু তাহের, মো. রফিক সরকার, এম. বশিরুল আলম, আবুল কাসেম, বেলাল আহমদ, মোঃ শাহাব উদ্দিন সহ প্রমূখ।

 

সংবাদ সন্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ বিলুপ্ত দেশীয় মাছ ও পোনা সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,লামা উপজেলায় ৪৭৫টি পুকুর, ২১০টি গোদা, নার্সারী ৭টি, হ্যাচারী ১টি ও ৩টি খাল রয়েছে। যাতে মাছ চাষ করলে উপজেলায় মাছের চাহিদা মিটিয়েও বাইরে মাছ রপ্তানী করার সুযোগ রয়েছে। মাছ চাষে উন্নয়নে লামা উপজেলায় জরীপ চালিয়ে ১৮৫ জন জেলের নামের তালিকা করা হয়েছে। তাদের যাবতীয় সহায়তা করে অর্থনৈতিক পরিবর্তনে জন্যা কাজ করছি।


সংবাদ সন্মেলনে বলা হয়, মৎস্য অফিসের সপ্তাহ ব্যাপী কার্যক্রমে রয়েছে ১৯ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময় ও মাইকিং, ২০ জুলাই র‌্যালী, পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, ২১ জুলাই মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২২ জুলাই ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, ২৩ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৪ জুলাই মৎস্য বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং ২৫ জুলাই শেষের দিন কার্যক্রমের মূল্যায়ন, পুরষ্কার বিতরণ, জাতীয় পুরষ্কারপ্রাপ্তদের সংবর্ধনা, সমাপনী অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ