• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি`র তৃনমুল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে- এ্যাড.দীপেন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2016   Saturday
no

no

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ান আগামী নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে ভোটার বিহীন অবৈধ সরকারের স্বৈরাচারী আচরনের দাঁত ভাঙ্গা জবাব দিতে তৃণমুল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

শুক্রবার আসন্ন আন্দোলন সংগ্রামে বিএনপি পরিবারের সদস্যদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুইদিনের সফরে গিয়ে তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।


বাঘাইছড়িকে দুদিনের সফরকালে বিএনপি নেতা দীপেন দেওয়ান উপজেলার মুসলিম ব্লক, মাষ্টার পাড়া, পুরান মারিশ্যা, গুচ্ছগ্রামসহ বেশ কয়েকটি এলাকার বাসায় বাসায় গিয়ে তৃনমুল নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চা চক্রে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্ঠা হাজী জহির আহম্মেদ সওদাগর, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আকবর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাঘাইছড়ি থানা বিএনপির সাবেক সভাপতি সেলিম উদ্দিন বাহারসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ঘরোয়া আলোচনায় এডভোকেট দীপেন দেওয়ান আরো বলেন, আগামী ডিসেম্বরে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া প্রার্থীর পক্ষে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


তিনি দলীয় প্রার্থী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মনোনিত প্রার্থীকে বিজয়ী করে ভোটার বিহীন নির্বাচনে গঠিত হওয়া অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী কর্মকান্ডের কঠোর জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ