• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৩ দিনের সফরে বান্দরবানে সন্তু লারমা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2016   Sunday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) রোববার থেকে তিন দিনের সফরে বান্দরবান গেছেন। সফরকালে তিনি বোমাং সার্কেল চীফের সাথে সাক্ষাত ছাড়াও স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে  তার  যোগদানের কথা রয়েছে।  

 

এদিকে, সন্তু লারমা সফরকে কেন্দ্রে করে পার্বত্য বাঙালী গণপরিষদ, পার্বত্য সম অধিকার আন্দোলন,বাঙালী ছাত্র পরিষদ শহরের বালাঘাটাসহ কয়েকটি স্থানে কালো পতাকা টানিয়ে দিলেও পরে পুলিশ তা নামিয়ে দিয়েছে বলে জানা গেছে।

 

জানা যায়, সন্তু লারমা তার সফর সঙ্গীদের নিয়ে রোববার বিকালে রাঙামাটি থেকে সড়ক পথে হয়ে বান্দরবানের সার্কিট হাউসে পৌছান। সেখানে পৌছার পর সন্তু লারমাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়. আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সদস্য উনু মং, সদস্য মংনু চিং,রাইখালী ইউপি চেয়ারম্যান সাই মং মারমা।

 

সূত্র জানায়,  তিন দিন বান্দরবানে অবস্থানকালে  সন্তু লারমা সোমবার সকালে বোমাং সার্কলে চীফ রাজা উচপ্রু চৌধুরীর সাথে সাক্ষাত করার কথা রয়েছে। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন। 

 

এদিকে সন্তু লারমার বান্দরবানের  সফরের খবর পেয়ে পার্বত্য বাঙালী গণপরিষদ, পার্বত্য সম অধিকার আন্দোলন, বাঙালী ছাত্র পরিষদসহ বাঙালী সংগঠনগুলো শহরেরর বালাঘাটা এবং কয়েকটি স্থানে কালো পাতাকা টানিয়ে দেয়। অবশ্যই পরে পুলিশ এসব কালো পতাকা নামিয়ে দিয়েছে বলে জানা গেছে।

 

সন্তু লারমার বান্দরবনে সফরকে ঘিরে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্র জানায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ