• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2016   Sunday

সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও সদর ইউনিয়নে শনিবার দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ  থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

 

বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া।

 

বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অমর কুমার দে, জেলা পরিষদ সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ তংচঙ্গ্যা, সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১ বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তঞ্চঙ্গ্যা। এসময় উপজেলার ধর্মীয়-সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষই এদেশে স্বাধীনভাবে মিলেমিশে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর। একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই মুসলমানদের পাশাপাশি এ দেশের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মের লোকজন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে উদযাপন করতে পারে।

 

বক্তারা বলেন, দেশে জঙ্গি মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের সকল স্থরের মানুষদের এগিয়ে আসতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রযাত্রা অক্ষুন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। কেউ যাতে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ