• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

শুক্রবার রাঙামাটি রাজ বন বিহারে উদযাপিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষা বাস শেষে এ প্রবারণা পূর্ণিমা উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মলম্বীরা।


রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে রাজ বন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপি’র নেতা দীপেন দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন রাজ বন বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অমিয় খীসা। এ ধর্মীয় অনুষ্ঠানে রাজ বন বিহারের ভিক্ষু-সংঘ উপস্থিতি ছাড়াও বিহারের পরিচালনা উপাসক-উপাসিকা পরিষদ ও ধর্ম প্রাণ নারী-পুরুষ শরিক হন।


এর আগে সকালে অষ্ট পরিস্কার দান,বুদ্ধ মুর্তিদান, পিন্ড দানসহ নানা বিধ দান কার্য সম্পাদন করা হয়। এ ছাড়া সন্ধ্যায় ৮৪ হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস বাতি উড়ানো হয়।


উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষা বাস শেষে এ প্রাবরণা পূর্ণিমা পালন করে থাকেন বৌদ্ধ ধর্মলম্বীরা। এর পর থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে টানা একমাস ধরে চলে কঠিন চীবর দানোৎসব। আগামী ১০ ও ১১ নভেম্বর রাঙামাটি রাজ বন বিহারে অনুষ্ঠিত হবে দানোত্তম কঠিন চীবর উৎসব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ