• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন সংসদে পাসের প্রতিবাদে পার্বত্য গণ পরিষদসহ ৫ বাঙালী সংগঠনের
১৯ অক্টোবর রাঙামাটি ও বান্দরবানে এবং ২০ অক্টোবর খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রাবরণা পূর্নিমা উদযাপনের লক্ষে পূর্ব ঘোষিত ১৬ অক্টোবরের পরিবর্তে আগামী ১৯ অক্টোবর(বুধবার) রাঙামাটি ও বান্দরবানে এবং আগামী ২০ অক্টোবর(বৃস্পতিবার) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষনা দিয়েছে পার্বত্য গণ পরিষদসহ ৫ বাঙালী সংগঠন।


সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস, খাগড়াছড়ির আলুটিলা পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে ও বান্দরবানের পার্বত্য গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে এ হরতাল ডাকা হয়।


শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আজ শুক্রবার ঢাকায় পার্বত্য গণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া।

 

সভায় সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে পাস ও খাগড়াছড়ির আলুটিলা পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে ও বান্দরবানের পার্বত্য গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে আগামী ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষনা দেওয়া হয়।

 

কিন্তু ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মালম্বীদের প্রাবরনা পূর্নিমা উদযাপনের লক্ষে পূর্ব ঘোষিত হরতালের পরিবর্তে আগামী ১৯ অক্টোবর রাঙামাটি ও বান্দরবানে এবং আগামী ২০ অক্টোবর খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, একই দাবীতে পার্বত্য গণ পরিষদসহ ৫বাঙালী সংগঠনের ডাকে গেল বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ