• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

পাহাড়ে সমধিকার প্রতিষ্ঠা করতে পার্বত্য শান্তি চুক্তির পূনর্ম্যূালয়ন করতে হবে-সৈয়দ ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

পার্বত্য চুক্তিকে কালো চুক্তি অখ্যায়িত করে তা বাতিল ও ভুমি মিশন আইন বাতিলের দাবিতে বাতিলের দাবীতে শুক্রবার ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল(অবঃ)সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম অভিযোগ করে বলেছেন,পার্বত্য শান্তি চুক্তির নামে পার্বত্য বাঙালীদের অধিকার হরন করেছে। এতে করেপাহাড়ে বাঙালী জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। পাহাড়ে সমধিকার প্রতিষ্ঠা করতে পার্বত্য শান্তি চুক্তির পূনর্ম্যূালয়ন  করতে হবে। তা না হলে পাহাড়ি অঞ্চল আবারও অশান্ত হয়ে উঠতে পারে।

 

পাঁচ বাঙালী সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, রাজধানীর একটি মিলনায়তনে পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য সমধিকার আন্দোলন, পার্বত্য গনপরিষদ,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ,জাগো পার্বত্য বাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচ বাঙালী সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহমেদ ভাসানী ও কণ্যান পার্টির সহ-সভাপতি সাহিদুর রহমান তামান্না।

 

বক্তব্য রাখেন,পার্বত্য সমঅধিকার আন্দোলনের(একাংশের)মহা সচিব মনিরুজ্জামান মনির, পার্বত্য গন পরিষদের চেয়ারম্যান এডভোকেট পারভেজ তালুকদার,পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এডভোকেট এয়াকুব আলী চৌধুরী,জাগো পার্বত্যবাসীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা,পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট আলমখান,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা মো:আবদুল হামিদরানা,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসমাইল নবী শাওন ,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি(ভারপ্রাপ্ত)মো:আবদুল মজিদ,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম মনির, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সারোয়ার জাহান খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাৎ ফরাজী সাকিব।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল(অবঃ)সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন,এই চুক্তির মাধ্যমে বাঙালীরা আজ পিছিয়ে পড়ছে। কি কারনে সরকার বাঙালীদের বিরুদ্ধে এই চুক্তি করলো তা নতুন প্রজম্মকে জানাতে হবে।পার্বত্য অঞ্চলের ইতিহাস না জানলে নতুন প্রজম্ম কিভাবে আন্দোলনে যুক্ত হবেন।

 

তিনি বলেন যে উদ্দেশ্যে শান্তি চুক্তি করা হয়ে ছিল তা এখনও সফল হয়নি। তাই এই চুক্তি পুর্নমূল্যায়ন করার সময় এসেছে। তা না হলে পাহাড়ি অঞ্চল আবার ও অশান্তির সৃষ্টি হবে।

 

তিনি বলেন, ভূমি কমিশন আইন বিতর্কিত। এই আইন বালিত করতে হবে।এই আইন ভুমি বিরোধ নিষ্পত্তি না করে উল্টো আরো অশান্তির সৃষ্টি করেছে। এই আইন বালিত করে সবার কাছে গ্রহন যোগ্য একটি ভুমি আইন করতে হবে।

 রাঙামাটিতে চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ-মিছিল

এদিকে রাঙামাটিতে পার্বত্য চুক্তির বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চুক্তিকে কালো চুক্তি অখ্যায়িত করে চুক্তি বাতিলের দাবিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ বাঙালীদের আরো কয়েকটি সংগঠন শহরে কালো পতাকা মিছিল, বিক্ষোভ-সমাবেশ ও মানবন্ধন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ