• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে পিসিপি-যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

রাঙামাটির কাপ্তাই ও বাঘাইছড়িতে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং পার্বত্য চট্টগ্রামের তেল-গ্যাস সম্পদ বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়ার চক্রান্তের প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ইউপিডিএফ সমর্থিত সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম  এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 

 

পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার তথ্য-প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমেরু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, চেড়াগী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম নগর শাখার সহ-সভাপতি শুভ চাক। পিসিপি’র সাধারণ সম্পাদক জিকো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যসিং মারমা, পিসিপি’র সভাপতি পলাশ চাকমা। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক সতি চাকমা।


এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব ঘুরে চেড়াগী মোড়ে গিয়ে সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স রাঙামাটির কাপ্তাই ও বাঘাইছড়ি উপজেলায় ১ হাজার ৬৪৬ বর্গ কিলোমিটার এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষে যুক্তরাষ্ট্র ও চীনের কোম্পানীর সাথে বাপেক্সের চুক্তি হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে পাহাড়িদের মতামত নেয়া হয়নি এবং কী ধরনের চুক্তি হয়েছে তাও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এ থেকে প্রমাণিত হয় সরকার পার্বত্য চট্টগ্রামের তেল-গ্যাস সম্পদ বিদেশীদের হাতে তুলে দিতে চায় যা স্পষ্টত পাহাড়ি স্বার্থ পরিপন্থী।

 

বক্তারা আরো অভিযোগ করে বলেন, ২০১১ সাল থেকে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হলেও সেই সুফল পাহাড়িরা পায়নি। পাহাড়ি জনগণকে উপেক্ষা করে সেই গ্যাস সমতলে সরবরাহ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো উন্নয়নের নাম দিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো থেকে পাহাড়ি জনগণ সবসময় বঞ্চিত হয়েছে। ১৯৬০ সালের কাপ্তাই বাঁধের ফলে পাহাড়িদের শুধু জায়গাজমি কেড়ে নেয়া হয়নি, বিদ্যুতের সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছে।

 

বক্তারা অবিলম্বে খাগড়াছড়ি আলুটিলায় পর্যটন বাতিলের ন্যায় রাঙামাটির কাপ্তাই ও বাঘাইছড়িতে বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় যে কোন উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ