• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উপজেলা নির্বাহী অফিসারের কাছে হতদরিদ্র পরিবারের লিখিত অভিযোগ দায়ের
লামায় হতদরিদ্রদের মাঝে সুলভ মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Published: 20 Oct 2016   Thursday

লামায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি সুলভ মূল্যের চাল বিতরণের নানান অনিয়ম অভিযোগ এনে  উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের  ৬ হতদরিদ্র পরিবার।

 

লিখিত অভিযোগে বলা হয়েছে, লামায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি সুলভ মূল্যের চাল বিতরণের করা হয়। কিন্তু সরই, লামা, রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গমে অবস্থিত এলাকাগুলোর তালিকাভুক্ত হতদরিদ্রের চাল সংশ্লিষ্ট ইউপি মেম্বাররা দূর্গমতার দোহাই দিয়ে ডিলারদের কাছ থেকে এককভাবে গ্রহণ  করেন। হতদরিদ্রদের নামে ইস্যুকৃত কার্ডে সাদাকালি দিয়ে মুছে নতুন নাম লিখে চাল বিতরণের করা হয়। এছাড়া  খাদ্য বান্ধব কর্মসূচীর চাল খাদ্য গুদাম থেকে উত্তোলনের সময় ওজনে কম দেয়ারও অভিযোগ তুলেছেন নিয়োগকৃত ডিলাররা।

 

এদিকে, এ অভিযোগকে কেন্দ্র করে লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন এর কাছ সাদাকালি দিয়ে ঘসামাজা করা ৩০/৩৫টি কার্ড জব্দ করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার।

 

লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র দিলোয়ারা বেগম জানান, ১৫০ টাকা দেয়ার পর তাকে কার্ড দিলে  তিনি এক মাসের চাল পান। পরের মাসে চেয়ারম্যান তার কাছ থেকে কার্ডটি নিয়ে যান। 

 

ফাইতং ইউনিয়নের ডিলারের সহযোগী মো. ইদ্রিস জানান, আজিজনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন বড়–য়া গুদাম থেকে অক্টোবর মাসের চাল সরবরাহের সময় ২শত কেজি কম দিয়েছেন। খাদ্য গুদাম  থেকে ওজনে কম দেয়ার প্রভাব হতদরিদ্রদের উপর পড়ছে।

 

সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম জানান,মেম্বাররা আইডি কার্ড এবং ছবি যথাসময়ে না দেয়ায় সেপ্টেম্বর মাসের চাল ফেরত গেছে।

 

লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন সাংবাদিকদের জানিয়েছেন, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল করিম ডিলারদের চাল সরবরাহে বস্তাসহ পরিমাপ করে দেওয়ায় ডিলারগণ ঘাটতির সম্মুখিন হচ্ছে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অবহেলায় সেপ্টেম্বর মাসের সরই, লামা, রুপসীপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দের মধ্য থেকে ১৪২২ জনের ৩৪.৭৪০ মেট্রিক টন চাল ফেরত গেছে।   তিনি আরো জানান, বস্তার ওজন ছাড়াই ডিলারদের সঠিক পরিমাপের মাধ্যমে চাল সরবরাহ করতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সাথে যোগাযোগ তিনি বলেন,এসব অভিযোগ খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ