• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

কাপ্তাইয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2016   Friday

রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষন শীর্ষক কর্মসুচির আওতায় কাপ্তাই উপজেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসুচীর উদ্ধোধন করেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, রাংগামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অফিসার সবিত চাকমা, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাংবাদিক ঝুলন দত্ত,  সদস্য ফনিন্দ্র লাল ত্রিপুরা, নাট্য পরিচালক আনিছুর রহমান, শিল্পকলার নাট্য সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুব নেতা এস এম ফরিদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বেতার শিল্পী মুন চাকমার সঞ্চালনায় সুরেশ ত্রিপুরার সংগীত পরিচালনায় এবং হুমায়ন আহমদ, সংগীতা দত্ত এ সুফলা তংচংগ্যার নৃত্য পরিচালনায় ঐতিহ্যবাহী চাকমা সম্প্রদায়ের বিজু নৃত্য, মার্মা সম্প্রদায়ের ছাতা নৃত্য, পুষ্প নৃত্য, তংচংগ্যা নৃত্য এবং বিভিন্ন সম্প্রদায়ের গান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ