• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2016   Sunday

জুরাছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাবেক  নেতা সুরেশ চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে  প্রায় তিন শতাধিক নেতাকর্মী রোববার আওয়ামীলীগে যোগদান করেছেন।

 

উপজেলা বিশ্রামাগার প্রাঙ্গনে আয়োজিত আওয়ামীলীগের যোগদান অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য ও  সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলেিগর সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন,  দীপক দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও সুবির কুমার চাকমা। বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, সাবেক  উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান রূপ কুমার চাকমা ও সুরেশ চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাবেক নেতা সুরেশ চাকমা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমাসহ তিন শতাধিক লোকজন অনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে এলজিইডির বাস্তবায়িতধীন জুরাছড়ি হেড কোয়াটার এড়াইছড়ি ঘাট সড়কে সেতু নির্মাণসহ সড়কের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা ও সুরেশ চাকমাসহ তিন শতাধিক লোকজন অনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে এলজিইডির বাস্তবায়িতধীন জুরাছড়ি হেড কোয়াটার এড়াইছড়ি ঘাট সড়কে সেতু নির্মাণসহ সড়কের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত কৃষি পণ্যের উপর অবৈধ অস্ত্রের মূখে যারা চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান  জানিয়ে বলেছেন এ অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষে সরকারকে বার বার অনুরোধ করা হয়েছে। তবে শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না।

 

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চায়। এই শান্তি চুক্তি একটি চলমান প্রক্রিয়া। তাছাড়া সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ছাড়া পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করা কঠিন। আর তাদের স্বাভাবিক জীবন বিনষ্ট করছে এই অবৈধ অস্ত্র।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ