• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়ির সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সমাপ্ত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2016   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও তিন দিন ব্যাপী অভিধম্ম পঠ্টান সূত্র পাঠ  সোমবার সমাপ্ত হয়েছে।

 

সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্র“ চৌধুরী।

 

সিঙিনালা গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকাদের উদ্যেগে আয়োজিত  মহামুনি বৌদ্ধ বিহারে টানা ৩দিন ব্যাপী অভিধম্ম পঠ্টান সূত্র পাঠের সমাপনী দিনে সোমবার কঠিন চীবর দান অনুষ্ঠান হাজারো ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষু সংঘকে চিবর দান ছাড়াও  সংঘদান, পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, হাজার বাতি দান, ধর্মীয় দেশনা ও  আগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে সকল জীবের কল্যাণার্থে সমবেত প্রার্থনা করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন,  জাতিগত ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা, দ্বেষ, রেষারেষী, হানাহানি, মারামারি অর্থাৎ সংঘাতময় অবস্থান ত্যাগ করে ধর্মীয় রীতিনীতি মেনে সৌহার্দ্যপূর্ণ মনোভাব তৈরি করুন। বৌদ্ধ ধর্মে প্রত্যেকটি শীল গৃহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার সংঘাত চায় না, শান্তিতে বিশ্বাসী। শান্তি ও সম্প্রীতি বজায় থাকলে সরকারের উন্নয়নে কেউ বাঁধা সৃষ্টি করতে পারবেনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ