• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বান্দরবানে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষ পূর্তি পালন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

পার্বত্য চুক্তির ১৯বছর বর্ষপুর্তিতে শুক্রবার বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

 

সকালে রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানেবেলুন উড়িয়ে উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

 

সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে শতাধিক গরীব মানুষের মাঝে শীতবস্ত্র এবং দশটি বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, সদর জোন কমান্ডার গোলাম মহিউদ্দিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, জেলা পুলিশ সুপার সনজিব কুমার রায়, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ।

 

অপরদিকে, জেলা পার্বত্য চুক্তি দিবস উদযাপন কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা, লেলুং খুমী, অংসমং মার্মা প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি হয়েছে। এক এক করে চুক্তি ১৯ বছরে পা রেখেছে। অথচ চুক্তির পূর্ণাঙ্গ বিষয়গুলো এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন দীর্ঘায়িত হতে থাকলে পাহাড় আবারও অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ