• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে পার্বত্য চুক্তির বর্ষ পূর্তি পালন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষ পূর্তি  উপলক্ষে শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাঙামাটির জুরাছড়িতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা জনসংহতি সমিতির উদ্যোগে আয়োজিত শিশু পার্ক প্রাঙ্গনে গণসমাবেশ প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বিধায়ক চাকমা।

 

উপজেলা শিশু পার্ক প্রঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশ ও আলোচনা সভায় উপজেলা জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমার ধারা সঞ্চলনায় সভাপতি মায়া চান চাকমার সভাপতিত্বে করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, হেডম্যান লাল টাং পাংখোয়া, ভাইস চেয়ারম্যানগণ, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

গণ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্যবাসীর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সরকারের কাছে অস্ত্র জমা দিয়েছে। কিন্ত তাদের অর্জিত প্রশিক্ষণ জমা দেয়নি। সুতরাং পার্বত্য শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়ন না হলে অস্তিত্ব রক্ষার স্বার্থে জুম্ম জনগণ যে কোন বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। এর ফলে উদ্ভুত যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

 

এ্যাডভোকেট বিধায়ক চাকমা  বলেন, পার্বত্যবাসী বহু আশা-প্রত্যাশা নিয়ে পার্বত্য চুক্তি করলেও  ১৯ বছরেও বাস্তবায়িত না হওয়ায় নিরাশায় পার্বত্য বাসীকে বুকে শাবুক মারছে।  আজ পার্বত্য বাসী হতাশ- চুক্তির ১৯ বছর অতিক্রান্ত হলেও পাহাড়ে এখনো সেনা শাসন চলছে।

 

উপজেলা আওয়ামী লীগের কর্মসূচী- পার্বত্য শান্তি চুক্তির ১৯ বর্ষপূতি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিশ্রামাগারে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও সাবেক মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার সভাপতিত্ব করেন। সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, কালা চান চাকমা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অর বিন্দু চাকমা, মহিলা লীগের সভানেত্রী মিতা চাকমা, হেডম্যান রিতেশ চাকমাসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ