• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

Published: 07 Dec 2016   Wednesday

লামা উপজেলায় ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, অনিয়ম ও কাজ বাস্তবায়নে ধীরগতির অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কার্যাদেশ প্রদানের চার মাস পর নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজার জোনের সহকারী প্রকৌশলী আলেক হোসেন জুয়েল জানিয়েছেন । 

 

একাধিক সূত্রে জানা যায়,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জোন ৫৬ লক্ষ ৬২ হাজার টাকার চুক্তিমূল্যে ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য  গেল আগষ্টে মেসার্স কাজল কনসট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করে। চার তলা বিশিষ্ট ফাউন্ডেশনের এই একাডেমিক ভবন নির্মাণে প্রদত্ত কার্যাদেশে তিনটি শ্রেণী কক্ষ ও একটি টয়লেট নির্মাণ করা হবে।

 

স্থানীয় শিক্ষা সচেতন জনসাধারণ অভিযোগ করে জানিয়েছেন নির্মাণ কাজের শুরুতে নিম্নমানের ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বেইজ ঢালায়কালে সিডিউল যথাযতভাবে অনুসরণ করা হয়নি। কাজের অগ্রগতি কাগজে কলমে শতকরা ২০ভাগ দেখানো হলেও বাস্তবে অনেক পিছিয়ে। নির্মাণ কাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের অনুপস্থিতির কারণে ভবন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে সহজ হয়। তবে সহকারী প্রকৌশলী আলেক হোসেন জুয়েল বলেছেন ব্রিকফিল্ডে ইট না পাওয়ায় ইটের মান একটু  খারাপ হচ্ছে।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজার জোনের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজত দাশ জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নহে। নুর বকস্ সওদাগর নামক একজন ঠিকাদারের পক্ষে কাজটি বাস্তবায়ন করছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ