• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে আর্যচুগ বিমুক্তি বৌদ্ধ বিহারে ধর্মীয় সভার আয়োজন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2016   Saturday

শনিবার জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের আর্যচুগ বিমুক্তি বৌদ্ধ বিহারে প্রবজ্যিত শ্রমণ থেকে ভিক্ষুর উপসম্পাদা প্রদানের ঘর( বৌদ্ধ ভাষায় গেয়ং ঘর) স্থাপনকল্পে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়।

 

জুরাছড়ি আর্যচুগ বিমুক্তি বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। ধর্ম দেশনা দেন ধুতাংগ দীপংকর মহাস্থবীর। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা, নব যুক্ত আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা, সাবেক মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, হেডম্যান সন্তোষ দেওয়ান, রিটেশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিতা চাকমাসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বিহারের উন্নয়নকল্পে একটি বিদুৎ উৎপাদন মেশিন ও ভিক্ষু পরিধানের চীবসহ ফলমূল দান করনে।

 

প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বৌদ্ধ ধর্ম কারোর উপর নির্ভর করে অরহত্বে নিয়ে যেতে পারে না। নিজের থেকে চেষ্টা করতে হবে, নিজের থেকে অনুশীলন করতে হবে।

 

ভিক্ষু সংঘ যে উপদেশ প্রদান করেন সেগুলো অনুশীলন করে সবাইকে চলতে হবে। সুতরাং যে ভিক্ষু সংঘ বলেন স্বর্গে নিয়ে যাবে, নির্বাণে নিয়ে যাবে অরহত্বে নিয়ে যাবে, সেটি কতটুকু সত্যে-কতটুকু মিথ্যে এটি পরম পূজনীয় ভিক্ষু সংর্ঘ বলতে পারবেন। আমরা বলতে পারি যে বৌদ্ধ ধর্মটি বিশ্বাসের উপর নয়। বৌদ্ধ ধর্মটি হচ্ছে বুঝার ও অনুশীলন করার।

 

ধুতাংগ দীপংকর মহাস্থবীর  তার ধর্ম দেশনায় বলেন, সত্য ধর্মে প্রতিটি পদে পদে বাধাঁ দেখা দেয় এবং তা সহজে অতিক্রম করা সম্ভব। বৌদ্ধ ধর্মটি সকলের জন্য উন্মুক্ত। একটি বিহারে ভিক্ষু সংঘের কাছে বহু পদস্থ্য লোক আসবে। তবে এ ধর্মকে নিয়ে রাজনীতিতে ব্যবহার করবেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ