• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে তিন বৌদ্ধ ধর্মীয় গুরুকে স্থবির থেকে মহাস্থবির বরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2016   Friday

খাগড়াছড়ি ইটছড়ি মৈত্রী পুর ভাবনা কেন্দ্রে শুক্রবার তিন জন বৌদ্ধ ধর্মীয় গুরুকে স্থবির থেকে  মহাস্থবির হিসেবে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রী পুর ভাবনা কেন্দ্রে ভদন্ত যুক্তিবাদ স্থবির, ভদন্ত ব্রহ্মদত্ত স্থবির ও ভদন্ত বিমলানন্দ স্থবিরকে এক জাক জমক পূর্ণ ধর্মী অনুষ্টানে মাধ্যমে স্থবির থেকে মহাস্থবির পদে বরণ করা হয়। এ অনুষ্ঠান সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন শাখা বনবিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় উপাসক-উপাসিকা এ অনুষ্ঠানে যোগদান করেন।

 

অনুষ্ঠানে সকালে বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,অষ্ট পরিস্কার দান,ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। ভিক্ষুদের পিন্ড আহার ও উপাসক-উপাসিকাদের দুপুরে খাবারের পর বেতছড়ি মারমা পাড়ার একটি ক্লাবের মাঠ থেকে তিন জন নতুন মহাস্থবির ভান্তেকে পালকিতে চলে মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে এক ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়। এ সময় হাজার হাজার ধর্মীয় নর-নারী শোভা যাত্রায় অংশ গ্রহন করেন। বৌদ্ধ ধর্মীয় মতে ভিক্ষুরা ১০ বর্ষাবাস পালন করলে স্থবির বা পালি ভাষায় থের ও  ২০ বর্ষাবাস শেষ হলে মহাস্থবির বা মহাথের উপাধি লাভ করে থাকেন।

 

এ ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির,গামাঢ়ী ঢালা বনবিহারের বিহারধ্যক্ষ ভদন্ত বৌধিপাল মহাস্থবির,পানছড়ি শান্তি পুর অরণ্য কুঠিরের বিহারধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবিরসহ খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন শাখা বনবিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় উপাসক-উপাসিকা এ অনুষ্ঠানে যোগদান করেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ