• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে পিসিপি’র কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2016   Thursday

বৃহস্পতিবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার  প্রথম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে সমন্ত ত্রিপুরা, সাধারন সম্পাদক নরেশ ত্রিপুরা ও কিশোর ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

 

পাহাড়ি ছাত্র পরিষদ রামগড় উপজেলা শাখার দপ্তর সম্পাদক বাবুচান চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, রামগড় উপজেলা সদর এলাকায় অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন সেমন্ত ত্রিপুর।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপিডিএফ এর রামগড় উপজেলা সংগঠক হরি কমল ত্রিপুরা, পিসিপি’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি বাবু মার্মা প্রমুখ।

 

নরেশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় কলেজ শাখার সাধারণ সম্পাদক আথৈইসে মার্মা।

 

কাউন্সিল অধিবেশন শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পরে কাউন্সিল অধিবেশনে সবার সম্মতিক্রমে সেমন্ত ত্রিপুরাকে সভাপতি, নরেশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও কিশোর ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিট গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা।

 

কাউন্সিলে বক্তারা বলেন পাহাড়ি ছাত্র পরিষদ জম্মলগ্ন থেকে শাসকগোষ্ঠীর সকল চোখ রাঙানি উপেক্ষা করে আজ তেজদীপ্ত সংগ্রামের মধ্যে দিয়ে ২৭ বছর পাড়ি দিয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে পিসিপি পার্বত্য চট্টগ্রামে সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।

 

বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সংখ্যালঘু জাতিসত্তাসমূহকে ধ্বংস করার জন্য নিত্য নতুন কৌশল  প্রয়োগ করছে। গেল বুধবার রাতের আধারে রামগড়ে এক মার্মা নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উন্নয়নের নামে সরকার পাহাড়িদের উচ্ছেদ করছে।

 

বক্তারা সরকারের সকল নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে ছাত্র সমাজসহ পার্বত্য চট্টগ্রামের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ