• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিএনপি নেতা-কর্মীদের আওয়ামীলীগে যোগদান
বিলাইছড়িতে গনতন্ত্র বিজয় দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2017   Thursday

রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে গনতন্ত্রের বিজয় দিবস উদযাপন ও আওয়মীলীগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিলাইছড়ি বাজার প্রাঙ্গনে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন সাবেক বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা,ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক চাথোয়াই মারমা।

 

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি দিলীপ চাকমা, মহিলা আওয়মীলীগ সভাপতি প্রতিমা মুৎসুদ্দি,যুবলীগের সাধারন সম্পাদক বাবলু রানা, আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি তরুন কান্তি তঞ্চঙ্গ্যা,ছাত্রলীগ সভাপতি রুবেল দাশ প্রমূখ।

 

 আলোচনা সভায় বক্তরা বলেন, বিএনপি-জামাত দলীয় জোট ৫ জানুয়ারী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এদেশের  গনতান্ত্রিক ব্যাবস্থাকে চিরতরে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল কিন্তু তারা সফল হতে পারেনি।স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দশম জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গনতন্ত্র পূঃনরুদ্ধার হয়েছে বিধায় দেশ এগিয়ে যাচ্ছে।

 

গনতন্ত্রের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শামীম শেখ এর নেতৃত্বে বিএনপি ও মহিলাদলের ১৩জন নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করে। তাদের ফুল দিয়ে বরন করা হয়। সদ্য যোগদানকারী কর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা আওয়মীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ