• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে বনভান্তের ৯৮তম জন্ম দিন উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2017   Sunday

নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে  রোববার রাঙামাটিতে রাজ বন বিহার অধ্যক্ষ ও মহাপরির্বানপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় মহাসাধক পরম পূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ৯৮তম জন্ম দিন উদযাপিত হয়েছে।

 

রাঙামাটি রাজ বন বিহারের দেশনালয়ে ৮৪ পাউন্ড কেক কেটে ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে জন্ম দিনের  সূচনা  করা হয়। এতে জন্মদিনের কেক কাটেন  রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবি ও শ্রীমৎ বোধিপাল মহাস্থবির। এসময় বনভান্তের শিষ্যমন্ডলীসহ বৌদ্ধ পূর্নার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর পর রাঙামাটি রাজ বন বিহারে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন)  অবস্থায় সংরক্ষণ করে রাখা পরম পূজ্য বনভান্তের ধাতু(মরদেহ) সামনে সকাল থেকে ফূল দিয়ে শ্রদ্ধা জানান বনভান্তের শিষ্যমন্ডলী ভিক্ষু-সংঘ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার ভক্ত ও পূর্নাথীরা।

সকাল ৯টার দিকে রাজ বন বিহার মাঠ প্রাঙ্গনে ধর্মীয় সভার আয়োজন করা হয়। এতে ধর্ম দেশনা দেন শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবি। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা, গৌতম দেওয়ান ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বালুখালী ইউপি চেয়াম্যান বিজয়গিরি চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও পূর্নাথী অংশ গ্রহন করেন। বনভান্তের  জন্মদিন উপলক্ষে রাজবন বিহারকে সাজানো হয়েছে বর্নিল সাজে। সন্ধ্যায় ৮৪ হাজার বাতি প্রজ্জ্বালন ও ৯৮টি ফানুস বাতি উড়ানো হয়।

 

রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির তার ধর্ম দেশনায়  বলেন, জীবের শুভ ভাবনা ও উক্তম ভাবনা ছাড়া অন্য কোন বিকল্প বা উপায় নেই। নিজের চেষ্টায়, নিজের ভাবনায় ও নিজের জ্ঞানে পূণ্য দান করলে সেই ফল যে কোন ব্যক্তির মঙ্গল বয়ে আনে। 

 

তিনি পরম পূজ্য বনভান্তের শিক্ষা, তার আদর্শ  ও গুণ নিয়ে আমি যতদুর সম্ভব  যতদুর পাারি আপনাদের জীবন পরিপূর্ন করার চেষ্টা করছি। আজকের বনভান্তের  পবিত্র ৯৮তম জন্ম দিনে আমাদের সবাইয়ের সেই সংকল্প হোক, শপথ হোক, সবাইয়ের উর্দ্ধগতি হয়, নির্বাণ লাভ করতে পারি, যা কিছু পূন্য কাজ করি,স্বধর্ম পালন করছি তার যেন শ্রীবৃদ্ধি ও সুরক্ষা করতে পারি এবং দুঃখ থেকে মুক্তি লাভ হয়। 

 

তিনি কৌশল কর্ম ও সৎ পথে চলার হিতোপোদেশ দিয়ে জগতের সকল প্রাণীর দুঃখ থেকে মুক্তিলাভের আর্শীবাদ কামনা করেন।  

 

উল্লেখ্য, মহাসাধক বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটি রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ