• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে বান্দরবানে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিশুরা মাতৃভাষায় পাঠ্য বই পেলো

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2017   Sunday

অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর চাকমা ও মারমা সম্প্রদায়ের কোমলমতি শিক্ষার্থীরা মাতৃভাষায় পাঠ্য-পুস্তক হাতে পেলো।  রোববার  আনুষ্ঠানিকভাবে তাদের  হাতে মাতৃভাষার পাঠ্য-পুস্তক  বিতরণ করা হয়। 

 

এদিকে, প্রথম পর্যায়ে পৌরসভার ভেতরে মারমা ও চাকমা ভাষার কিছু শিক্ষার্থীদের কাছে মাতৃভাষার পাঠ্য বই বিতরণ হলেও  পর্যায়ক্রমে পুরো জেলায় মাতৃভাষার পাঠ্য বই বিতরণ করা হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে।

 

শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ যৌথভাবে আয়োজিত মাতৃভাষায় পাঠ্য-পুস্তক বিতরণ অনুষ্ঠানে  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাতৃভাষায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।

 

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা অনুষ্ঠানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার। এসময়  জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, এবারে বান্দরবান জেলায় এক হাজার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে মারমা ভাষায় ৭৫৯ সেট টিচার গাইড, ৫টি এক্সাসাইজ বুক, ২০টি বাফার সেম্পল এবং চাকমা ভাষায় ৭৫৯ সেট টিচার গাইড, ৫টি এক্সাসাইজ বুক ও ১০টি বাফার সেম্পল বই পাওয়া গেছে। এখনো ত্রিপুরা মাতৃভাষার বই না পৌছায় বিতরণ করা সম্ভব হয়নি। তবে চলতি মাসের মধ্যে বিতরণ করা হবে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে। বান্দরবান জেলার জন্য ৫ হাজার ১২১জন ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা দেয়া হয়েছে। পাওয়া গেছে এক হাজার ৫৫৮ জনের জন্য।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, প্রাক প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের নিজ নিজ মাতৃভাষায় পাঠ্য পুস্তকে শিক্ষাদানের জন্য প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষায় পাঠ্য-পুস্তক বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে পৌরসভার ভেতরে মারমা ও চাকমা ভাষার কিছু শিক্ষার্থীদের কাছে মাতৃভাষার পাঠ্য বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলায় মাতৃভাষার পাঠ্য বই বিতরণ করা হবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান,একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে ১২৫টি বিদ্যালয়ের শিক্ষকদের মাতৃভাষায় প্রশিক্ষন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়ানোর জন্য নির্দেশিকা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রাক প্রাথমিক পর্যন্ত শিক্ষা দেওয়া হবে।

 

উল্লে্খ্য, নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বইয়ের সাথে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার পাঠ্য বই বিতরণ করার কথা ছিল। কিন্তু সময়মত মাতৃভাষায় পাঠ্য পুস্তক না পৌছায় রোববার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ