• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বন ভান্তের পঞ্চম তম পরিনির্বাণ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2017   Monday

দেশের প্রধান ধর্মীয় গুরু আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পঞ্চম তম মহাপরিনির্বাণ(মহাপ্রয়ান) বার্ষিকী সোমবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

উল্লেখ্য, বনভান্তে ২০১২ সালের ৩০ এপ্রিল পরিনির্বাণ লাভ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।

 

বনভান্তের পঞ্চশ তম পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকে ভক্ত ও পুর্ণাথীরা বন বিহারে বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা পরম পূজ্য বনভান্তের ধাতুতে (মরদেহ) ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।


সকালের দিকে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। এসময় চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  শত শত ভক্ত ও পূনার্থী অংশ নেন।

 

এছাড়া সকালের দিকে বন ভান্তের মুর্তিতে পুষ্পমাল্য দান, সংঘ, বুদ্ধ মূর্তি দান ও অষ্ট পরিস্কার দানসহ নানা বিধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস বাতি উড়ানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ