• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাটিরাংগার তাইন্দং-এ স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশন-পিসিপি’র বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2014   Monday

 

 

 

মাটিরাংগার তাইন্দং-এ ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার পাঠানো প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন রুখে দাও” এই শ্লোগানকে সামনে রেখে চেঙ্গী স্কোয়ারে প্রতিবাদ সামবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য এলটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অর্না চাকমা ও পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা। এর আগে একটি বিক্ষোভ- খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে শুরু হয়ে নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। বক্তারা তাইন্দংয়ে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এদেশের শাসকশ্রেণী জুম্ম জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। তারই কৌশল হিসেবে সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে মা-বোনের ইজ্জত লুন্ঠন করা হচ্ছে। কাপ্তাইয়ে এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার রেশ কাটতে না কাটতেই তাইন্দংয়ে স্কুলছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণের ঘটনা নতুন নয়। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। দিন দিন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সমতলে বসবাসরত সংখ্যালঘু জাতির অধ্যুষিত অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় সেনা-বিজিবি-পুলিশের কতিপয় সদস্যের নাম বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কিন্তু এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তাইন্দং-এ স্কুল ছাত্রীকে ধর্ষণকারী বাদশা মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নানিয়াচরের বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলাকারী সেটলারদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ