• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাড়াছড়িতে তারেক জিয়া’র কুশপুত্তলিকা দাহ-বিএনপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2014   Sunday

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি’র প্রতিবাদে ও দুর্নীতিবাজ বিদেশে পলাতক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে শাস্তির দাবীতে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সোমবার তারকে জিয়া’র বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে মামলা দায়েরের ঘোষনা দেন। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ তারেক রহমানের কুশপুত্তলিকায় দাহ করে।এর আগে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয় হতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মংসাপ্রু মারমা।এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। আদালত সড়কস্থ বিএনপি দলীয় কার্যালয় হতে জেলা বিএনপি’র  বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে জেলা যুবদলের নেতা মাহাবুবুল আলম সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাক্মা এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জাহেদ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার করা না হলে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে পুরো পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়া হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ