• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতির পিতাকে কুটক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে রাঙামাটির ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2014   Sunday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে কুটক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রোববার মামলা দায়ের করেছে রাঙামাটির ছাত্রলীগ। জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কুটক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহ ইমরান বাদী হয়ে গতকাল রাঙামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। চীফ জুডিশিয়াল আদালতের জ্যৈষ্ঠ বিচারক আইরিন পারভীন আদালতে এ মামলা করা হয়। আগামী ২১ জানুয়ারী তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার প্রথম হাজিরা রয়েছে। এদিকে, একই প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শাহ ইমরান রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি নিখিলকুমার চাকমা, সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন,সহ-সভাপতি মোঃ রুহুল আমিন,জেলাশ্রমিক লীগের সভাপতি শাসশুল আলম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল ও রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুল জব্বার সুজন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এর আগে একটি বিক্ষোভ-মিছিল পৌর ট্রাক টার্মিনাল সংলগ্ন আওয়ামীলীগের জেলা কার্যালয় শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা রাজাকারের দোসর তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিরুদ্ধে কুটক্তিতে বাংলার জনগণ কখনো মেনে নেবে না। তারেক রহমান ও তার মা বেগম খালেদা জিয়াকে এক সাথে জেল হাজতে রেখে বাংলার মাটিতে বিচার করবে আওয়ামীলীগ।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ