• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2014   Wednesday

রাঙামাটির নানিয়ারচরে বগাছড়িতে সেনা মদদে সেটলার কর্তৃক পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ ও বৌদ্ধ বিহারে হামলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদসহ তিনটি সংগঠনের উদ্যোগে খাগড়াছড়িতের বিক্ষোভ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়,  পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন পিসিপি’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা। এর আগে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রেস বার্তায় দাবি করা হয়, সমাবেশ চলাকালে কতিপয় সেটলার সমাবেশে অংশগ্রহণকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শেষ করা সম্ভব হয়। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও উন্নয়নের কথা বলে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদের চক্রান্তে মেতে উঠেছে। সেটলারদের মানবঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। সরকারের এই কূটকৌশলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশ শেষে মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে শান্তি নিকেতন-উপালি পাড়া হয়ে স্বনির্ভরে গিয়ে জিকো ত্রিপুরার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা সচিব চাকমা বিজয় দিবসের দিন বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সেটলার বাঙালিরা অত্যন্ত পরিকল্পিতভাবে পাহাড়িদের ৩টি গ্রামে ৫৭টি বসতবাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সেটলাররা একটি বৌদ্ধ বিহারে হামলা, ধর্মীয় গুরুকে মারধর ও বুদ্ধমূর্তি লুট করেছে। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে নানা সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু কোন সরকারই পার্বত্য চট্টগ্রামের জন্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের মঙ্গলের জন্য এগিয়ে আসেনি। এই দেশের শাসকশ্রেণী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণসহ দেশের সাধারণ জনগণকে বিভিন্নভাবে শোষণ-নির্যাতন চালিয়ে দেশ শাসন করছে। এই শাসকচক্র পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি জনগণকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য কখনো ভূমি বেদখল, কখনো পাহাড়ি নারী নির্যাতন-হত্যা, কখনো সাম্প্রদায়িক হামলা কিংবা কখনো কখনো পাহাড়ি দালালদের দিয়ে আন্তঃজাতিগত বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করে চলেছে। তিনি শাসকগোষ্ঠীর শোষণ-নিপীড়ন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ