• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নিরূপা চাকমা সভাপতি ও মন্টি চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2017   Friday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ১১তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নিরূপা চাকমা,মন্টি চাকমাকে সাধারণ সম্পাদক ও দ্বিতীয়া চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি জেলা সদরে দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিরূপা চাকমা। এতে উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক পলাশ চাকমা।

 

কাউন্সিল অধিবেশন শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন শাখা থেকে আগত প্রতিনিধিরা এলাকাভিত্তিক বক্তব্য প্রদান করেন। তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 

প্রতিনিধিদের বক্তব্য শেষে আর্থিক রিপোর্ট প্রদান করেন মিনাকি চাকমা। এরপর সাংগঠনিক রিপোর্ট হাউজে পেশ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা।

 

পরে নিরূপা চাকমাকে সভাপতি, মন্টি চাকমাকে সাধারণ সম্পাদক ও দ্বিতীয়া চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা।

 

কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, আমাদের আন্দোলন কেবল নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নয়। আমাদের আন্দোলন জাতীয় মুক্তির আন্দোলন। সরকার আমাদেরকে কখনো উপজাতি, কখনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে উপনিবেশিক শাসন-শোষণ চালিয়ে যাচ্ছে। তাই জাতি হিসেবে টিকে থাকার জন্য আমাদেরকে লড়াই-সংগ্রাম করতে হবে। আর এক্ষেত্রে  নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ