• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন হলেও আবাদ হয়েছে কম

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2017   Tuesday

এবার মৌসুমে রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উৎপাদিত টসটসে মিষ্টি রসালো তরমুজ এখন বাজারে। তবে বাম্পার ফলন হলেও কাপ্তাই লেকের পানি সময় মতো না কমায় এবার মৌসুমে তরমুজের আবাদ হয়েছে একদম কম। ফলে বিপাকে পড়ে হতাশায় ভূগছেন বলে জানান চাষীরা।

 

স্থানীয় চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, প্রতি বছর শুস্ক মৌসুম শুরুতেই জেলার বিভিন্ন উপজেলায় কাপ্তাই লেকে ভেসে ওঠা জমিতে ব্যাপক হারে তরমুজের চাষাবাদ হয়। ফসলে আসে উচ্চ ফলন। এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় বাজার ছাড়িয়ে বাজারজাত হয়ে যেত ঢাকা, চট্টগ্রামসহ জেলার বাইরে। আর অর্থনৈতিকভাবে আয়-উপার্জনে সক্ষম হন চাষীরা। কিন্তু ফি বছর ডিসেম্বরের দিকে আবাদ শুরু হলেও এবার মৌসুমে ঠিক সময়ে কাপ্তাই লেকের পানি কমিয়ে না দেয়ায় চাষাবাদে মারাত্মক বিঘœ ঘটেছে। ফলে চাষাবাদে বিপাকে পড়ে চরম হতাশায় ভূগছেন চাষীরা। অন্যদিকে আবাদ কম হওয়ায় বাজারে তরমুজের দাম চড়া। বড় ও মাঝারি সাইজের প্রতি তরমুজ এখন বিক্রি হচ্ছে গড়ে ১৫০-২০০ টাকায়। আর ছোট সাইজের তরমুজগুলোর দাম গড়ে ৫০-১০০ টাকা।

 

কথা বলে কয়েকজন চাষী বলেন, এ মৌসুমে যারা তরমুজের আবাদ করতে পেরেছেন তাদের ফসলে বাম্পার ফলন হয়েছে। বিক্রি করছেন উচ্চ দরে। এতে অর্থনৈতিকভাবে বিরাট লাভবান তারা। আর কাপ্তাই লেকের পানি ঠিক সময়ে না কমায় চাষাবাদে যারা বঞ্চিত হয়েছেন তাদের কপালে উঠেছে হাত। 

 

জেলার বরকলের কুটকুটি ছড়ার বাসিন্দা তরমুজ চাষী আবদুল জলিল বলেন, তিনি এবার মৌসুমে কেবল পাঁচ হাজারের মতো থালা করে তরমুজের আবাদ করতে পেরেছেন। তবে  আবহাওয়া ও সঠিক চাষাবাদে ফলন ভালো এসেছে। দামও ভালো পাওয়া যাচ্ছে বাজারে।

 

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমণী কান্তি চাকমা বলেন, প্রতি বছর শুস্ক মৌসুমে কাপ্তাই লেকের পানি কমে গেলে প্রচুর আবাদী জমি ভেসে ওঠে। সেই সব জমিতে প্রচুর তরমুজের আবাদ করেন স্থানীয় চাষীরা। আসে বাম্পার ফলন। এতে চাষীদের আসে বিপুল অর্থনৈতিক আয়। সুবিধা পান মধ্যসত্ত্বভোগীরাও।

 

তিনি জানান, গত বছর জেলায় ২শ’ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কিন্তু এবার মৌসুমে কাপ্তাই হ্রদের পানি দ্রুত না কমায় চাষাবাদ হয়েছে খুব কম। এবার মৌসুমে কেবল ৪৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ সম্ভব হয়েছে। ফলে চাষীরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। এবার মৌসুমে তরমুজের আবাদ হয়েছে লংগদু, বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার কিছু কিছু জায়গায়। আবাদ হয়েছে টোফেল, গ্লোরি ও চ্যাম্পিয়ন জাতের তরমুজের বীজ।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষিবিদদের গবেষণার রিপোর্টে জানা যায়, উপযুক্ত আবহাওয়া এবং উন্নত চাষাবাদের কারণে সাম্প্রতিক মৌসুমগুলোতে রাঙামাটিতে তরমুজের বাম্পার ফলন হচ্ছে। এবার মৌসুমেও আবাদ কম হলেও উচ্চ ফলন এসেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ