• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাটিরাঙ্গা ও গুইমারায় পিসিপি’র কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2017   Friday

শুক্রবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার ৯ম ও গুইমারা উপজেলা শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদগুইমারা উপজেলা শাখার মূখপাত্র সৌরভ ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কাউন্সিলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার বিদায়ী কমিটি’র সভাপতি দিপংকর ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মাটিরাংগা ও গুইমারা উপজেলার ইউনিটের সমন্বয়ক পণব ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক থুইলাপ্রু মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি শুভ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন কুলিন চাকমা।


এর আগে কাউন্সিল অধিবেশন শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি সম্মান জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।


কাউন্সিলে উপস্থিত সবার সম্মতিক্রমে নেপাল ত্রিপুরাকে সভাপতি, প্রদীপ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রেহেনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা কমিটি এবং অভি চাকমাকে সভাপতি, সুশীল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও মংশেনু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট গুইমারা উপজেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিকে শপথনামা পাঠ করান বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।


বক্তারা বলেন, অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমার নির্মম হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে, তদন্ত নামে নানান হয়রানি শিকার হচ্ছে তার পরিবার ও বন্ধু-বান্ধবীর। কিন্তু ইতি চাকমার প্রকৃত হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি প্রশাসন।


বক্তারা বলেন, সরকার পাঠ্য পুস্তকে সা¤প্রদায়িক বক্তব্য দিয়ে মৌলবাদকে উস্কে দিচ্ছে। তাই সেসব বিষয়ে ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে, এবং পিসিপি`র শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আরো কঠোর আন্দোলন করতে হবে।


বক্তারা, নারী নির্যাতন, ভূমি বেদখল ও নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে এগিয়ে আসতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ