• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে ভালুভিটা দ্বীপে ১৯ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি নির্মাণে ধর্মীয় অনুষ্ঠান

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2017   Friday

বরকল উপজেলা সদরের পাশে ভালুভিটা নামক দ্বীপে আর্শিবাদ মুদ্রায় দন্ডায়মান ১৯ ফুট উচ্চতার একটি বুদ্ধ মূর্তি নির্মাণ উপলক্ষে শুক্রবার এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

 

 বুদ্ধ মূর্তি নির্মানের জায়গা উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রীমতি মনি চাকমা। বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে এ বুদ্ধ মূর্তিটি নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিনয় কিশোর খীসা। এ ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষু শ্রমণসহ বৌদ্ধ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনী অনুষ্ঠানের আগে বুদ্ধ মূর্তি দান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষু সংঘের পিন্ডু দান সহ নানা বিধ দানের অনুষ্ঠান করা হয়।

 

উদ্ধোধনী অনুষ্ঠানের ধর্ম দেশনায় হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘপাল মহাথেরো। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা ও বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন। 

 

মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘপাল মহাথেরো বলেন, দান শীল ভাবনা বৌদ্ধ ধর্মেও মুল ভিত্তি। বৌদ্ধ ধর্মকে প্রচার ও প্রসার ঘটাতে বুদ্ধ ধর্মের অনুসারীদের এগিয়ে আসতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ