• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিএনপিকে মে দিবসের কর্মসুচী পালন করতে বাঁধা দেয়ার অভিযোগ

স্টাফ রিেপার্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2017   Monday

মহান দিবস উপলক্ষে রাঙামাটিতে বিএনপি সমর্থিত শ্রমিক দলের সমাবেশ করতে না দেয়ার অভিযোগ এনে সোমবার সংবাদদ সন্মেলন করেছেন জেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ।

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। এ সময় সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।

 

সংবাদ সন্মেলনে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ আকবর আলী, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ান, জিয়া পরিষদের জেলা শাখার মানস মুকুর চাকমা, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন, জেলা তৃণমূল দলের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন শামীম,পৌর শ্রমিক দলের নেতা মোফাফর আহামেদ,কাউখালী উপজেলার শ্রমিক দলের সভাপতি আলমগীর প্রমুখ। এছাড়াও  জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, মে দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া। কিন্তু জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের প্ররোচনায় তা বাতিল করে দেয়া হয়। পরে বিকালের দিকে শহরের নিউমার্কেটের সামনে একটি মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এতে কর্মসূচি পন্ড হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে গিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন, শ্রমিক দলসহ বিএনপি নেতারা।

 

অভিযোগ করে তারা আরো বলেন, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদারের পরামর্শে আমাদের দলীয় কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। তাদের প্ররোচনায় দলীয় কর্মসূচি বাতিল করে দিয়ে মো. শাহ আলম শহর ছেড়ে বাঘাইছড়ি চলে গেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপি নেতারা।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ