• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় ঘোষনা ছাড়াই অবরোধ কর্মসূচী পালন

এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2017   Saturday

শনিবার ভোর থেকে কোন রকম ঘোষণা ছাড়াই লামা উপজেলায় অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। বিভিন্ন পেস্টুন, ব্যানার নিয়ে অবরোধকারীরা গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে কোন রকম যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। অচল হয়ে পড়ে লামা উপজেলা।

 

উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা, লাইনঝিরি এবং লামা সুয়ালক সড়কের কেয়াজুপাড়া বাজার, ডিসি রোড, সাপমারা ঝিরি, সরই ইউনিয়নের হাসনাভিটা, কিল্লাখোলা পয়েন্টে বাঙ্গালী ও মুরুং জনগোষ্ঠীর লোকজন এ অবরোধ কর্মসূচী পালন করতে দেখা যায়।


পূর্বের কোন প্রকার ঘোষণা ছাড়া হঠাৎ এই অবরোধ কর্মসূচী পালন করায় লামা-আলীকদম ও দূরদুরান্ত থেকে আসা হাজার হাজার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। অপরদিকে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ বাহিনীর টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। লাইনঝিরি পয়েন্টে অবরোধ কার্যক্রমের নেতৃত্ব প্রদান করছে, চংবট মুরুং, উবাথোয়াই মার্মা সহ শতাধিক লোকজন। অবরোধে লামা অচল হয়ে পড়ে।


অবরোধকারী মোঃ ইলিয়াছ, মাংপা ম্রো জানান, আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফের কর্তৃক অপহরন, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ লামা নাগরিক প্রতিনিধি দল ঐক্য ন্যাপ নেতাদের আগমনকে প্রতিহত করতে এই অবরোধ পালিত হচ্ছে। শনিবার ভোর থেকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়ক, লামা-সুয়ালক রোড ও লামা-আলীকদম রোড সহ সকল আন্ত: সড়কে অবরোধ পালিত হচ্ছে।


এদিকে, বান্দরবান জেলার লামা উপজেলায় লামায় জমি দখল হওয়া তিনটি এলাকা সরই ইউনিয়নের ডলুছড়ি, ফাসিয়াখালী ইউনিয়নের ত্রিশঢেবা সরেজমিন পরিদর্শনের জন্যে শনিবার রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি দল জেলার লামা উপজেলার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। এ কমিটিতে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমদ খান, জীববৈচিত্র বিষয়ক গবেষক পাভেল পার্থ প্রমুখসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী।


তবে অপর একটি সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি বাধার কারণে তিনটি এলাকা সরই ইউনিয়নের ডলুছড়ি, ফাসিয়াখালী ইউনিয়নের ত্রিশঢেবা সরেজমিনে পরিদর্শন করতে পারেননি। তবে রোববার ঢাকায় প্রতিনিধি দলটি সংবাদ সন্মেলন করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ