• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

পানছড়িতে বিজিবি’র আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক শীর্ষক কর্মশালা

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2017   Sunday

সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় জনসাধারণের গণসচেতনতা এবং স্থানীয় অধিবাসীদের দায়িত্ববোধ বৃদ্ধির মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণ শীর্ষক কর্মশালা রোববার খাগড়াছড়ি পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মশালায় বক্তারা আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গী কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণসহ নারী শিশু পাচার, মাদক পাচার ও মাদক সেবনকারীদের বন্ধের বিষয়ে ব্যাপক আলোচনাসহ অবিলম্বে সেগুলো প্রতিরোধ করারসহ সীমান্ত এলাকায় ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন।

 

“সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার ৩ বিজিবি গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার ও উপ-পরিচালক কর্ণেল মোঃ মতিউর রহমান( বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)। ৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান (পিএসসি)এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন(পিবিজিএম, পিবিজিএমএস), ৩২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাসানুজ্জামান চেীধুরী, ৩ বিজিবি’র উপ-অধিনায়ক মোঃ তানভীর আহমদ নিজামী, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।

 

বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচংগ্যা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ জয়নাথ দেব, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, সংবাদকর্মী মোফাজ্জল হোসেন ইলিয়াছ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র সেক্টর কমান্ডার ও উপ-পরিচালক কর্ণেল মোঃ মতিউর রহমান বলেন, মীমান্তে নিরাপত্তা শক্তিশালীকরণ ও এলাকায় শান্তি শৃংখলা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তাই এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমরা দেশ, মা, মাটি রক্ষায় আমরা সদা-সর্বদা প্রস্তÍুত। আপনারা বিজিবিকে ভয় করবেন না। আপনাদের সুখে-দুঃখে থাকবে বিজিবি। যখনই সহযোগিতা চাইবেন তখনই আমাদের পাবেন।আপনাদের পাশে আমরা সব সময় থাকবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ