• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2017   Monday

বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান  ধর্মীয়  উৎসব বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে সোমবার পানছড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের  নির্বাণপুর অরণ্য কুটিরের বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় অনুষ্ঠানে সভাপত্বি ও বুদ্ধের অমৃতবানীসহ স্ব-ধর্ম দেশনা প্রদান করেন শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, লোগাং বনবিহারের অধ্যক্ষ ধর্মোত্তর স্থবির, প্রজ্ঞা সাধনাপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

ইচ্ছা মুনি চাকমা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, নির্বানপুর অরন্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি সুজতি চাকমা।

 

অনুষ্ঠানে মহাপবিনির্বাপিত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম প্রধান শীর্ষ পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবিরসহ উপস্থিত ভিক্ষুসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীর্ঘায়ু কামনা করে নৌকায় ভোট চান খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

অপরদিকে  বিকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পানছড়ি উপজেলার একটি বাড়ী একটি খামারের অফিস ভবন উদ্ধোধন করেন। এটি একটি বাড়ী একটি খামার প্রকপ্লের ৮লক্ষ টাকা ব্যায়ে ২০১৫-২০১৬  ইং অর্থ বছরের নির্মাণ করা হয়েছে। এরপরে পানছড়ি উপজেলা হলরুমে টিআর কাবিখা কর্মসূচীর আওতায় ৮৫টি সোলার পেনেল ও ৬৩৬জন মৎস্য চাষীকে স্মার্টকার্ড বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব,যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ