• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে বুদ্ধ পূর্নিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2017   Wednesday

সুখ প্রাণীর সুখ,সমৃদ্ধি ও শান্তি কামনা করে বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধ পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

রাঙামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজন ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির প্রমুখ। এসময় বক্তব্যে দেন চাকমা রাণী য়েন য়েন, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ মধুমঙ্গল চাকমা, সুনীতি বিকাশ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার নারী-পুরুষ এ ধর্মীয় অনুষ্ঠানে শরীক হন। 

 

এর আগে ধর্মীয় সভা শুরুতে দেশ ও বিশ্বের শান্তি ও সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালের দিকে  রাঙামাটি রাজ বন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অপরদিকে দিনটি উপলক্ষে রাঙামাটি শহরের মৈত্রী বিহার, আনন্দ বিহার, সংঘরাম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে ধর্মীয় সভাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, এই বুদ্ধ দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বুদ্ধত্ব তথা বোধিপ্রাপ্ত হন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের অত্যান্ত পবিত্র ও গুরুত্বপূর্ন দিন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ