• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সরকারের উন্নয়নে কোন সন্ত্রাসী দল বা কেউ বাধা হলে শক্ত হাতে দমন করা হবে-পার্বত্য প্রতিমন্ত্রী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2017   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, লামার মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এগিয়ে নিতে হবে। পাহাড়ে উন্নয়নের বিষয়ে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর। ২০২১ সালে দেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে যে সব বিষয়গুলো রোড ম্যাপ করে কাজ করছে সরকার, আর তার সকল ছোঁয়া লাগবে পার্বত্য এলাকায়। বর্তমানে বান্দরবানের লামায় সকল সেক্টরে উন্নয়ন কাজ চলছে। তবে সরকারের এই উন্নয়নে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেউ বাধা হলে তা শক্ত হাতে দমন করা হবে।


বৃহস্পতিবার লামা উপজেলার সরই ইউনিয়নে ইউনিয়নে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।


লুলাইং বাজার মাঠে সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা-আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহাবুব আলম পি.এস.সি, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ-অর রশীদ, বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, , লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং র্মামা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমূখ।

 

এর আগে প্রতিমন্ত্রী সকাল ৮টায় লামার সরই এলাকায় পৌছানোর পর প্রথমে তিনি সরই বাজারে আগুন লেগে পুড়ে যাওয়া ৪টি দোকানের ক্ষতিগ্রস্তদের খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক্ষ জনকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান ঢেউটিন বিতরণ করেন।


এরপর প্রতিমন্ত্রী সরই এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, ৪টায় হাসনাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, সরই ইউনিয়ন পরিষদ হতে হাসনাভিটা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, সরই হাইস্কুলের সম্প্রসারিত ভবন, হাসনাভিটা ধুমছাপাড়া সড়ক ও সরই এলাকায় নতুন ১১ হাজার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। এয়াড়া প্রতিমন্ত্রী সরই ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ