• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শান্তি চুক্তি বাস্তবায়নের পর র্বত্যাঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে-পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2017   Saturday

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের পর এই অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সারাদেশ থেকে হাজার হাজার পর্ষটক এই অঞ্চলে ভ্রমন করতে আসেন। কিন্তু বিশেষ মহলের যড়যন্ত্রের ফলে পার্বত্য এলাকায় মাঝে মাঝে অস্হিতিশীল অবস্হা বিরাজ করে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এই অঞ্চলকে একটি আকর্ষনিয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।

 

শুক্রবার পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ২ নং রাইখালি ইউনিয়নের রায় সাহেব বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

 বিহার পরিচালনা কমিটির সভাপতি রুবি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী  ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার।

 

এসময় অনুষ্ঠানে রাঙামাটি  জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু  চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, সাবেক রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মার্মা, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসুই প্রু মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুচাইন চৌধুরী উপস্হিত ছিলেন। স্বাগত ব্ক্তব্য রাখেন ৩২১ নং মৌজার হেডম্যান উচিংথোয়াই চৌধুরী বাবলু।

 

এছাড়া অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সংগঠনের নেতা কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সামাজিক,ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্হিত ছিলেন।

 

এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী রাইখালি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ