• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে
সোমবার রাঙামাটিতে অধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2017   Saturday

রাঙামাটির  লংগদু উপজেলায় দু’শতাধিক পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক বয়স্ক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামী ৫ জুন (সোমবার) রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডেকেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট।


শনিবার রাতেরাঙামাটি জেলা ইউনিট ইউপিডিএফের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায়  এই অবরোধের ঘোষনা দেয়া হয়।


প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির  লংগদু উপজেলায় পাহাড়ীদের দু’শতাধিক পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক বয়স্ক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামী ৫ জুন (সোমবার) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ পালিত হবে।


প্রেস বার্তায় আরো বলা হয়, কোন হত্যাই সমর্থনযোগ্য নয়। কিন্তু অপরাধী সনাক্ত না করে আওয়ামী যুবলীগের এক কর্মীর রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে লংগুদুতে যে তা-বলীলা চালানো  হয়েছে তা পরিকল্পিত এবং নীলনক্সা অনুসারে বাস্তবায়িত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সংস্থাসমূহ পাহাড়ি জনগণের নিরাপত্তার বড় ধরনের হুমকি লংগদু ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় রোগী বহনকারী এম্বুলেন্স-জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল ব্যতীত দূর পাল্লার সকল যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) উক্ত ঘোষিত সময় সীমার মধ্যে না চালানোর জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ